চোরাই জিনিস উদ্ধার করে দুই চরকে পুলিশের হাতে তুলে স্থানীয় বাসিন্দারা
দি নিউজ লায়নঃ মেদিনীপুর শহরের গান্ধীঘাট এলাকায় থাকা একটি পরিত্যক্ত ইটভাঁটা থেকে বেশ কিছু লোহার সামগ্রী খোয়া যায় রবিবার। খবর জানাজানি হতে স্থানীয়রাই খুঁজে বার করল দুই চোরকে। একইসাথে সোমবার উদ্ধার করেছে চুরি যাওয়া সামগ্রী। সুত্রের খবর, চোরাই মালগুলি মেদিনীপুর সদর ব্লকের হোসনাবাদের এক ব্যাক্তি কেনেন।
অন্যদিকে ধৃত দুই সন্দেহভাজন চোর সেক ঝানু ও সেক কামালকে ধরে কোতোয়ালী থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। দুই চোর ওই ইট ভাটা থেকে লোহার জিনিস চুরি করে ছিল বলে স্থানীয় বাসিন্দাদের কাছে স্বীকারও করেছে। মেদিনীপুর শহরে ক্রমশ চুরির ঘটনা বাড়ছে ।যার ফলে স্থানীয় বাসিন্দারা কিছুটা সজাগ হয়েছেন। তাই ওই দুই চোরকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। পুলিশ ওই দুইজনকে গ্রেপ্তার করে চুরির ঘটনার জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
Post a Comment